দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের খোদা হাফেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক ফিরোজ উপজেলার কাজিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসায়িক কাজে চৌমুহনী যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণ আগে তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন ফিরোজ। পরে পুলিশ মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ