• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

চুরির অপবাদে ২ শিশুকে নির্যাতন, প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৩, ১৪:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে দোকানে চুরির অপবাদে স্কুলপড়ুয়া দুই শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় শিশুদের মা-বাবা ও দাদিসহ পাঁচজনকে বেধড়ক মারধর করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রোলা গ্রামে গ্রামের চকিদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শিশুশিক্ষার্থী হাফিজুর রহমান (৭) ও রাকিব হোসেন (৯), তাদের বাবা অটোরিকশাচালক মিরাজ হোসেন (৩৬), মিরাজের স্ত্রী সাজিদা (৩০) ও মিরাজের মা ছনিয়া বেগম (৫০)। তারা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

নির্যাতনের শিকার শিশু হাফিজুর রহমান রোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও তার ভাই রাকিব তৃতীয় শ্রেণির ছাত্র।

নির্যাতনের শিকার দুই শিশু ও হামলায় আহতরা অভিযোগ করে জানান, শনিবার (১৭ জুন) রোলা গ্রামের স্কুল সংলগ্ন এলাকায় মিরাজের ছেলে হাফিজুর রহমান ও মৃত ফারুকের ছেলে তাওহিদ (৬) খেলাধুলা করছিল। এসময় স্থানীয় শাহ জামালের ছেলে মুছা ওই শিশুদের ডেকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় জাকির মোল্লার দোকানের পেছনের দরজা খুলিয়ে ভেতরে প্রবেশ করিয়ে টালিখাতা বের করায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুদের আটকান। তখন মুছা নিজের দায় এড়াতে স্থানীয়দের সঙ্গে মিলে ওই দুই শিশুকে চুরির অপবাদ দিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

খবর পেয়ে স্থানীয় লিটু মেম্বার উপস্থিত হয়ে তাওহীদ, মুছা ও হাফিজুর রহমানকে ছয় হাজার করে ১৮ হাজার টাকা জরিমানা করেন। নিজের নাম বলে দেওয়ায় হাফিজুর রহমান ও রাকিবকে স্কুলে আসা-যাওয়ার সময় মারধর করতেন মুছা। এতে ভয়ে দুই ভাইয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সোমবার দুই শিশুকে মারধরের কারণ জানতে চান তাদের বাবা মিরাজ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মুছা, ইসান ও তার বাবা শাহ জামাল মিলে মিরাজ, তার স্ত্রী, দুই শিশু সন্তান ও মাকে বেধড়ক মারধর করেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল (৬০) বলেন, হামলাকারীরা প্রায় আধা কিলোমিটার দূর থেকে এসে মিরাজের বাড়ির সামনে থেকে তাদের ধরে মারতে মারতে বাড়ির ভেতের নিয়ে যান। এসময় আত্মরক্ষার জন্য মিরাজ ও তার পরিবারের লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভাঙার চেষ্টা করেন এবং তাদের হত্যার হুমকি দেন।

রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আসলাম হোসেন লিটু বলেন, কাউকে জরিমানা করা হয়নি। শিশুদের তাদের পরিবারের কাছে দেওয়া হয়। প্রকৃত ঘটনা জেনে স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাহ জামালের বাড়িতে গেলে তাদের ঘর তালাবদ্ধ দেখা যায়। পরে যোগাযোগের চেষ্টা করে ইসান ও মুছা এবং তার বাবা শাহ জামালকে পাওয়া যায়নি।

তবে শাহ জামালের ভাই রুহুল আমিন বলেন, ‘শিশুদের মারধরের বিষয়টি দুঃখজনক। শাহ জামাল, ইসান, মুছা বাড়িতেই ছিল, হয়তো কোথাও গেছে। তবে তারা মারধর করেছে কিনা আমি জানি না।’

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল সিকদার বলেন, অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ঝালকাঠি
  • বরিশাল
  • চুরি
  • নির্যাতন
  • শিশু
এ সম্পর্কিত আরও খবর
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পিরোজপুর-১ আসনে ঈগল মার্কা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন
পিরোজপুর-১ আসনে ঈগল মার্কা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।