দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনূস আপনাকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। আমরাও আপনাকে শ্রদ্ধা করি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক সেটা আমরা চাই। যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এজন্য কবে ও কিভাবে নির্বাচন হবে তার রোডম্যাপ ঘোষণা করুন। আপনার কোন উপদেষ্টা কি বলে সেদিকে বিভ্রান্ত না হয়ে আপনার বিবেক ও সম্মান নষ্ট করবেন না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ.) দরগা মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড. ইউনূস আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছিল, তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনার পক্ষে কথা বলেছিল। ৫ আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার নাম প্রস্তাব করেন। এরপর সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে ও জেল খেটেছে গণতন্ত্রের জন্য। ২০১৪ সাল থেকে আমরা কোনো ভোট দিতে পারি নাই।
নেতাকর্মীদের উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় মানুষের পাশে থাকবেন। দল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা।
আওয়ামী লীগ সম্পর্কে কেন্দ্রীয় এই নেতা বলেন, শেখ হাসিনা দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার মতো শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও তার অপরাধের বিচার হবে না।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. অহিদুজ্জামান দীপু প্রমুখ।
আরএ