দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে ওয়াদুদ হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের উত্তর কমলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওয়াদুদ ওই গ্রামের মোস্তফার ছেলে। তিনি উপজেলার গগণপুর ফাজিল মাদরাসা ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
নিহতের বাবা মোস্তফা বলেন, ওয়াদুদ হোসেন তাদের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিক্সের কাজ করতো সে। আজ সকালে হঠাৎ তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন। এরপর ডাকাডাকি করলে তার কোনো সারাশব্দ না পেলে দরজা ভেঙে দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। তবে কেনো এমন ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কিছুই জানাননি তিনি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ