দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদ হাসান (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ হাসান তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন অটোচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে সরিষা খেতে জাহিদ ও তার বড় ভাই জাকির কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যায় জাহিদ। এসময় জাকিরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ