দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা শহরের বাংলাস্কুল মাঠের ভাষানী মঞ্চে ফাহিম আহমেদ মুন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ফাহিম আহমেদ ভোলার জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত অফিস সহকারী মো. সেলিম মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে মুসল্লিরা স্থানীয় কাবিল জামে মসজিদ হতে ফজরের নামাজ শেষে ফেরার পথে ভাষাণী মঞ্চের লোহার পাটাতনের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখেন। মুহর্তের মধ্যে সেখানে শত মানুষের ভীড় জমে যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওস) হাসনাইন আহমেদ পারভেজ জানান,আপাতত ইউডি মামলা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
কে