দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুযোগ পেলে সবার আগে দেশ পুর্নগঠনের কাজ করবে বিএনপি : তারেক রহমান
যশোর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুর্নগঠনের কাজ করবে বিএনপি। বিএনপিই একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। অন্য রাজনৈতিক দলে সঙ্গে আমাদের এইটাই বড় পার্থক্য।
যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এফএইচ/