দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা শহরে রান্নাঘর থেকে অতুল চন্দ্র বিশ্বাস (৪০) নামে পৌরসভার এক কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অতুল গাইবান্ধা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী ছিল। তিনি শহরের কলেজপাড়ার অরুন চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, অতুল দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী, মা-বাবা ও সন্তানদের নিয়ে থাকতেন পৌরসভার পশ্চিম পাড়ায়। পারিবারিক কলহের জেরে নিজ বাড়ি কলেজ পাড়া থেকে শহরের পশ্চিম পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে। অপরদিকে মুন্সীপাড়া শহীদ মিনারের দক্ষিণ পাশে জনি মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রী সুচরিতাকে (৩২) নিয়ে ভাড়া থাকতেন শ্রী অতুল চন্দ্র বিশ্বাস। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সকালে মাকে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা বলে অফিসের দিকে বেরিয়ে যান অতুল। এরপর দুপুরে ২য় স্ত্রী সুচরিতার বাসায় ফেরেন তিনি। পরে স্ত্রী অজান্তে রান্না ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি প্যাচিয়ে ফাঁস দেন অতুল।
পরে স্থানীয়দের ফোনে পুলিশ মরদেহ টি উদ্ধার করেন। এরপর সদর থানায় নিহতের স্বজনরা ভিড় জমায়।বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে সুচরিতাকে জিঞ্জাসাবাদের জন্য সদর থানা পুলিশ হেফাজতে রেখেছে। এ ঘটনায় নিহতের বাবা অরুন চন্দ্র বিশ্বাস এর অভিযোগ এটি হত্যাকান্ড। এই মেয়ে হত্যা করে ঝুলে রেখেছে। এই মেয়ের ফাঁসি চাই। অপর দিকে নিহতের প্রথম স্ত্রী পিংকি বিশ্বাস অভিযোগ করে বলেন,এই মেয়ের চরিত্রের সমস্যা। খারাপ ছবি দিয়ে আমার স্বামীকে ব্লাকমেইল করত। অনেক টাকা পয়সাও নিয়েছে। তার সঙ্গে আমার স্বামীর বিবাহ হয়নি। এই মেয়েই আমার স্বামীকে মেরে ফেলেছে আরো কয়েকজনের সহযোগিতায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এদের। তবে বাড়ির মালিক জনি মিয়া বলেন, অতুল চন্দ্র বিশ্বাসই দুই বছর আগে ভাড়া নেয়। সে নিয়মিত বাড়িতে যাতয়াত করতেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) সুদীপ্ত শাহীন মিয়া আজ রাত আটটার দিকে বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এফএইচ/