• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

বরিশালে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার 

বরিশাল প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালের সিংহভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই শহীদ মিনার । ফলে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করতে পারেননি অধিকাংশ শিক্ষার্থীরা। কিছু কিছু বিদ্যালয়ে কলা গাছ কেটে শহীদ মিনার নির্মাণ করা হলেও তার সংখ্যা বেশ কম। ফলে জেলা ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার অথবা পার্শ্ববর্তী কোনো বিদ্যালয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করতে হয়েছে শিক্ষার্থীদের। এতে করে ভাষা আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস ধারণ করতে শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে সচেতন মহল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, জেলার ১০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫৯২টি। এর মধ্যে আগৈলঝাড়াতে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২টিতে, উজিরপুরে ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০টিতে, গৌরনদীতে ১৩১টির মধ্যে ১২টিতে, সদর উপজেলায় ২০৩টির মধ্যে ১৩টিতে, বাকেরগঞ্জে ২৮০টির মধ্যে ১৬টিতে, বানারীপাড়ায় ১২৬টির মধ্যে ৫টিতে, বাবুগঞ্জে ১৩৪টির মধ্যে ৩০টিতে, মুলাদীতে ১৪০টির মধ্যে ১৯টিতে এবং হিজলায় ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৮টিতে শহীদ মিনার রয়েছে। আর মেহেন্দীগঞ্জ উপজেলায় ২০৮টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতেও নেই শহীদ মিনার। ফলে মোট শহীদ মিনার রয়েছে মাত্র ১৫৩টি বিদ্যালয়ে। আর শহরের বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না থাকার কারণ হিসেবে বলা হয়েছে জায়গার সংকটের কথা।

শিক্ষার্থীরা জানান, নিজ প্রতিষ্ঠানে শ্রদ্ধা জানাতে না পেরে ভালো নেই তারা। দ্রুত স্কুলগুলোতে যাতে শহীদ মিনার নির্মাণ করা হয় সেই দাবি তাদের।

এ বিষয়ে জানতে চাইলে সুজনের সম্পাদক রফিকুল আলম বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাইলে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার প্রয়োজন। তবে দুঃখের বিষয় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে তা নেই। আমরা চাই শৈশব থেকে শিশুরা ৫২ এর ভাষা আন্দোলন সম্পর্কে জানুক। তারা ভাষা ও দেশপ্রেমিক হোক। ফলে দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্টরা যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি জানাচ্ছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সরোয়ার হোসেন বলেন, এখানে নতুন এসেছি। শহীদ মিনারের সংখ্যা না দেখে বলতে পারব না। তবে আমার জানামতে, শহীদ মিনারের জন্য সরকারি পর্যায়ে বাজেট আসে। স্থানীয় পর্যায়েও কেউ যদি শহীদ মিনার নির্মাণ করতে চায় তাহলে করতে পারে। কিন্তু সংকট হচ্ছে জমি নিয়ে। অনেক স্কুলেই পর্যাপ্ত জমি আছে। কিন্তু সেই জমি অবৈধ দখলে। সেখানে শহীদ মিনার নির্মাণ করা যাচ্ছে না।

আরও পড়ুন

দাগনভূঞায় শ্রদ্ধা জানাতে সালাম নগরে মানুষের ঢল

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিত। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এটি করতে হবে। শহীদ মিনার নির্মাণ করতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

/অ

  • বরিশাল
  • প্রাথমিক বিদ্যালয়
  • শহীদ মিনার
এ সম্পর্কিত আরও খবর
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত
বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের পাঁচ উপজেলায় পালিত হচ্ছে ঈদ
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের পাঁচ উপজেলায় পালিত হচ্ছে ঈদ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।