দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৯ পদেই বিএনপিপন্থি আইনজীবীরা জয় লাভ করেছে। অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে রাতে পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আজগর হোসেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. রফিক উল্যাহ।
সহ-সভাপতি হিসেবে মো. আবদুল মজিদ ও মো. সামছু উদ্দিন, সহ-সম্পাদক কামরুল হাসান রনি ও আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর সম্পাদক জিহাদ হোসাইন নির্বাচিত হন।
এদিকে সদস্য হিসেবে নির্বাচিত হন- আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।
আরএ