দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের তিন মাস বয়সের শিশু সন্তানকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও পিটিয়ে হত্যার অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হোসনে আরা বেগম (৬৫) ও শিশুটির নাম আশরাফী খাতুন। নিহত গৃহবধূর স্বামীর নাম খোদা বক্স। এদিকে পুলিশ অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে।
নিহতের ছেলের বৌ নিলুফার জানান, তিনি (নিলুফার) বাবার বাড়িতে ছিলেন। ফোনে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার ননদ শান্তা তিন মাসের নিজ কন্যা সন্তান আশরাফীকে জলন্ত চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর গর্ভধারিনী মাকে আগুনযুক্ত কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
তবে নিহত হোসনে আরার আরেক কন্যার স্বামী সোহাগ জানান, তার শালি শান্তা খাতুন (৩১) এর আগে আরেকটি বিয়ে হয়। সেটি টেকেনি। দ্বিতীয় স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে শ্বশুরবাড়িতে নানা সমস্যায় জর্জরিত ছিল। সেখান থেকে মানসিকভাবে অসুস্থ ছিল শান্তা। এরই ধারাবাহিকতা এমন দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, মানসিক ভারসম্যহীন নারী কর্তৃক তার নিজ সন্তান ও মাকে হত্যা করেছে। অধিকতর তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
প্রসঙ্গত, অভিযুক্ত শান্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত হোসনে আরা ও তিনমাসের শিশু কন্যা আশরাফির ময়নাতদন্তে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
আরএ