দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নির্বাচনে মো. মনিরুজ্জামান মনির সভাপতি ও মির্জা মাঝহারুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিনিকলের সহ-ব্যবস্থাপক (ভান্ডার) ও প্রধান নির্বাচন কর্মকর্তা জামান হোসেন খান এবং ফরিদপুর চিনিকলের সহ-ব্যবস্থাপক (সংস্থাপন) ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রিজাউল করিম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মিরাজ মোল্লা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দীন নিরু নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন বিভাগে কার্যকরী সদস্য পদে ১২ জন বিজয়ী হয়েছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা জামাল হোসেন খান বলেন, সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ৪৫ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪০০ জন ভোটারের মধ্যে ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
আরএ