দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দোলা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক স্বামী খালিদ হোসেন (৪৫) ও দোলার কোলে থাকা শিশু সন্তান মাওয়া (২) আহত হয়েছে।
তাদের বাড়ি নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামে। নড়াইর থেকে তারা বাড়ি ফিরছিলেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে দোলা বেগম প্রতিদিনের মতো শহরের ঝাউতলা মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষে দুই বছরের শিশু কন্যা মাওয়াসহ স্বামী খালিদ হোসেনের মোটরসাইকেলে নড়াইল পৌরসভার বিজয়পুরে তাদের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহরের কুড়িগ্রামের নিশিনাথতলা এলাকায় খালিদ ভ্যানকে দ্রুতগতিতে পাশকাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই ছিটকে পড়ে আহত হয়। এতে দোলা বেগম মাথায় আঘাত পায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে যায়। এরপর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দোলাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরএ