দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা শহরের টাউন ফুটবল মাঠেিএক সমাবেশে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপির সরকার হবে। আগামী দিনে সরকার হবে খালেদা জিয়ার, আগামীর সরকার হবে তারেক রহমানের ও আগামীর সরকার হবে আপনাদের। হাসিনা ও তার দোসদের বাংলাদেশের মাটিতে আর জায়গা দিবে না জনগণ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুণ্ডুসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরএ