দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি।
এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রধান অতিথির বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি মৌলভীবাজার জেলা সমাবেশে তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত বাহিনী। যা মূলত যুব সমাজকে কেন্দ্র করে পরিচালিত হয়। যুবসমাজ আমাদের দেশের সবচেয়ে বড় নিয়ামক শক্তি। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি আমাদের একান্ত কাম্য।
তিনি আরও বলেন, গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
আরএ