দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম ( ৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী আশরাফুল আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি ও মারামারিসহ নয়টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ