দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগরে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ও টাকা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাণীনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সামিউল ইসলাম (১৫) ও কালাম শেখ (৫০)। উভয়েই উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো. নাজমুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি এক নারী গোসল করছিল। এ সময় গোপনে একই এলাকার সামিউল গোপনে গোসলের ভিডিও ধারণ করে। এরপর ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ওই নারী ও তার পরিবারের নজরে আসলে তাদের ভিডিওটি ডিলিট করেত বলে। কিন্তু তারা ভিডিওটি ডিলিট না করে নারীকে ব্ল্যাকমেইল করে ভিডিও ডিলিটের নামে টাকা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহারনামীয় তিনজনকে আসামি করে রাণীনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ