দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরগুনা জেলা ও সদর উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেন এবং দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর, যুবদলের সিনিয়র সহ-সভাপতি পান্না মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বশির উদ্দিন, ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল ও মিঠু। এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘মেহেদী হাসান রনি দলের দুর্দিনে মামলা-হামলার শিকার হয়েছেন, তার অবদান ভুলে যাওয়া উচিত নয়। অন্যায়ভাবে সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরএ