দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পাথরাইল ইউনিয়নের বটতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় বেল্লাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হন।
তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পরে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ড্রাইভার এবং হেলপারকে আটক করে।
অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় সকালে উত্তরবঙ্গগামী একটি পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক রাশেদ (৩৪) নিহত হন।
নিহত রাশেদ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ