দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা সাগর মাতুব্বর (২৬) নামের এক যুবক সৌদি আরবে একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফ্রেব্রয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, তিন তলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সাগর। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি। দুই ভাই ৪ বোনের মধ্যে সাগর মাতুব্বর বড়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর গত ৩/৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যায়। পরে সে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করে। আজ সন্ধ্যায় শুনতে পাই ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা যান।
এফএইচ/