দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, দেশের ব্যাংকগুলো থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সঙ্গে ব্যক্তি স্বার্থের জন্য আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরাও টাকা লুট করে পালিয়েছে। তাই বর্তমানে আওয়ামী লীগ অস্তিত্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এফএইচ/