দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে শরীয়তপুরে বিএনপি এক বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুদ্দিন কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শামা ওবায়েদ শরীয়তপুর জেলা বিএনপির আয়োজিত সমাবেশে শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত এই সমাবেশে।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা পলায়নের পরেও শরীয়তপুরসহ সারা বাংলাদেশে আজকে আমাদের এই জনসভা আয়োজন করতে হচ্ছে। কারণ, ফ্যাসিবাদ চলে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। দুর্নীতিবাজ সিন্ডিকেট এখনো সক্রিয়, আর তারা ইউনূছ সাহেবের চারপাশে ঘুরঘুর করছে। এর ফলস্বরূপ, বাজারে দ্রব্যমূল্য কমছে না, সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্বে গত ১৭ বছর ধরে যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকবে যতদিন না আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আমাদের লক্ষ্য একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়ার।
শামা ওবায়েদ বলেন, এই পাঁচ বছরে একটিও ভোট আমরা দিতে পারিনি, তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। বিএনপি সংস্কারের প্রথম ধাপ হিসেবে ২৭ দফা ঘোষণা করেছিল, যা এখন ৩১ দফায় রূপান্তরিত হয়েছে। তবে যে সংস্কার আমরা চাই, তা আমাদের নিজস্ব উদ্যোগে হবে।
তিনি সতর্ক করে বলেন, সংস্কারের নামে যদি কোনো ধরনের কালক্ষেপণ করা হয়, তাহলে শেখ হাসিনা বিদেশে বসে ডায়ালগ মারতে থাকবে, আর তার দোসররা ষড়যন্ত্র করবে।
শামা ওবায়েদ আরও বলেন, শরীয়তপুরবাসী, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে মিশে ষড়যন্ত্র করতে চায়। তারা আপনাদের ফোন করে, কথা বলে, কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। শরীয়তপুর বিএনপি শক্তিশালী, ঐক্যবদ্ধ থাকলে, শরীয়তপুর হবে তারেক রহমানের ঘাঁটি।এ সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঐক্য এবং সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
এসময় জেলা প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান,সেলিমুজ্জামান সেলিম,মহিউদ্দিন আহমেদ জিন্টু,তাহমিনা আওরঙ্গ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
এফএইচ/