দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও ইউনিয়নের পূ্র্ব বেজগাঁও কবরস্থানের ছয়টি কবর থেকে ছয়টি খুলি চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি জানান, এর ৪ দিন আগে বৃহস্পতিবার পাঁচটি কবর খুঁড়ে পাঁচটি খুলি নিয়ে গেছে চোর চক্রটি। আজ সোমবার সকালে তারা কবরগুলো খোঁড়া দেখে সেখানে তল্লাসী চালিয়ে দেখে কঙ্কাল থেকে খুলি চুরি হয়ে গেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কবরটিতে প্রাচীর না থাকায় অতি সহজে চোর চক্র চুরি করে পালিয়ে যেতে পারে।
তিনি বলেন,যারা জাদু বিদ্যায় জড়িত কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে চারদিনের মাথায় দুই বার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। অতি দ্রুত চোর চক্র গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এএসপি।
এফএইচ/