দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের নগরকান্দায় মো. ইউনুছ মুন্সি নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘর বিক্রির অভিযোগ উঠেছে। তিনি সরকারী আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘরটি বিক্রি করে নিজের মতো করে নতুন করে ঘর নির্মাণ করেছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের ওদুত মুন্সীর ছেলে মো. ইউনুছ মুন্সী স্বাবলম্বী থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প-১ এর একটি টিনের ঘর বাগিয়ে নেন। তার বাড়িতে ইটের পাকা ঘর থাকলেও তিনি সরকারি ঘরটি হাতিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন। এতে অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সরকার এলাকার হতদরিদ্র অসহায় গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। তবে সরকারি এই ঘর বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারের আইন অমান্য করে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করার বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা তৈয়াবুর রহমান জানান, ইউনুস মুন্সী একজন স্বাবলম্বী ব্যক্তি। তিনি কোনভাবেই সরকারি ঘর পাওয়ার যোগ্য না। তিনি মিথ্যা তথ্য দিয়ে সরকারি ঘর হাতিয়ে নেন। এরপর তিনি ঘরটি বিক্রি করে দিয়ে সেই জায়গাতে পাকা ঘর তৈরি করেছেন। আমরা এর বিচার চাই।
আরেক বাসিন্দা এনামুল হক জানান, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে ইউনুছ মুন্সি ঘরটি হাতিয়ে নিয়েছেন। অথচ ওই এলাকায় অনেক ভুমিহীন ঘর পাওয়ার যোগ্য রয়েছেন। হতদরিদ্র পরিবারকে ঘর না দিয়ে, ইউনুছ মুন্সীর ঘর নেওয়া ঠিক হয়নি। আমরা চাই সরকারি ঘর বিক্রির দায়ে ইউনুস মুন্সির কঠোর বিচার হোক।
এ ব্যপারে অভিযুক্ত ইউনুছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী হাফেজা বেগম দাবি করে বলেন, তারা ঘরটি বিক্রি করেননি। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেঙে, বাড়ির এক পাশে নতুন করে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা, এমনকি ভাড়া দেওয়ার কোন বিধান নেই। যদি কেউ এমনটা করে থাকে তা আইনগত অপরাধ। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/