দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহস্তালি কাজের জন্য টিলার মাটি আনতে সময় মাটি ধসে রিপা বুনার্জি (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সঙ্গের আরেকজন আহত হয়েছেন। সে বাঘাছড়া চা বাগানের চা শ্রমিক শ্যামল বুনার্জির মেয়ে। রিপা বুনার্জি স্থানীয় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
ঘটনাটি শুক্রবার (১৪ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে ঘটেছে।
জানা যায়, শুক্রবার বিকেলে গৃহস্থালি কাজের জন্য পরিবারের সদস্যদের সাথে পাহাড়ি একটি টিলা থেকে মাটি আনতে যায় রিপা। মাটি কাটার এক পর্যায়ে টিলার একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে। এসময় রিপা বুনার্জি ও তার খালা জ্যোতি বুনার্জি মাটির নিচে চাপা পড়ে। তখন সঙ্গে থাকা পরিবারের আরেকজন সদস্য তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে লোকজনকে খবর দিলে এলাকাবাসী মাটি নিচ থেকে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই রিপা বুনার্জির মৃত্যু হয়। অপর আহত জ্যোতি বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্যারের নিদের্শে রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হচ্ছে।
এফএইচ/