দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক নির্মাণ কাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনলিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে মো. শামীম খান (৫০) ও ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।
পুলিশ জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন নিহতরা। এসময় আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কার কাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা একটি ভেকু মেশিনের পেছন ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ