দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভান্ডারিয়ায় সিপন মৃধা (৪৫) নামে এক ব্যবসায়ী কয়েক দিন ধরে রাখার নিখোঁজ রয়েছে।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দোকান থেকে বের হওয়ার পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তার ছেলে তন্ময় মৃধা নিখোঁজের খবরটি নিশ্চিত করেন।
তন্ময় মৃধা বলেন, আমার বাবার ভান্ডারিয়া বাজারে ইলেকট্রনিক্সের দোকান। প্রতিদিনের মতো গত শনিবারও তিনি দোকানে যান। দোকান থেকে তিনি দুপুর ৩টার দিকে পাশের দোকানে একজনকে ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছি না আমরা। আমি ঢাকায় একটি কোম্পানিতে জব করি। আমার জানামতে তার কোনো শত্রু নেই।
মাকর্টের ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, সিপন মৃধা আমাদের মার্কেটে একটি দোকান আছে। তিনি গত শুক্রবার দুপুরে ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। আমাদের জানামতে তার কারও সঙ্গে তেমন কোনো ঝামেলা ও পারিবারিক বিরোধ নেই।
ভান্ডারিয়া থানার ওসি আহম্মদ আনোয়ার বলেন, গত শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আমরা বাজারের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি ও তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।
আরএ