দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান বলেন, দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামি লাভলু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/