দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে রাজু হোসেন (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে রাজু হোসেন নামে ওই যুবককে গুলি করে ফেলে রেখে যাই দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তবে কী কারণে রাজু হোসেনকে হত্যা করেছে এখনও তা জানা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আরএ