দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের দলীয় মনোনয়নপ্রাপ্তির জানান দিতে গোপালগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের অলিগলিসহ গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট আজমল হোসেন সরদার হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান। পরে সন্ধ্যায় একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
আরএ