দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ঘর ভাঙচুর ও বাড়ির সামনে রাখা ৩টি মোটরসাইকেল, ৬টি ব্যাটারিচালিত রিকশাভ্যান এবং ২টি খড়ের ঢিবিতে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এছাড়া গাছপালা কেটে ফেলা হয়। এ সময় আইন-শৃৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ২৪ জনকে আটক করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মৃত সোলায়মান হাজীর ছেলে মোখলেছার রহমানের সঙ্গে প্রতিবেশী মৃত নির্মল কুমার চৌধুরীর ছেলে নিখিল কুমার চৌধুরী ও উৎপল কুমার চৌধুরীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। সোমবার বেলা ১১টার দিকে উৎপল কুমার চৌধুরী ও তার লোকজন বিরোধপূর্ণ জমি থেকে একটি ঘর ভেঙে দেয়। খবর পেয়ে মোখলেছার রহমান ও তার লোকজন নিখিল কুমার চৌধুরীর বাড়িঘর ভাঙচুর করে উঠানের দুইটি খড়ের ঢিবিতে আগুন দেয়। এরপর উৎপল কুমার চৌধুরীর বাড়ি উঠানে রাখা ৩টি মোটরসাইকেল ও ৬টি ব্যাটারিচালিত রিকশাভ্যান আগুন দিয়ে পুড়ে দেয়। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষের ২৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
আরএ