দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর পৌরসভার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলিয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে শিহাব (২৫) ও মৃত ফরিদ মিয়ার ছেলে বোরহান (৩৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব ও বোরহান মোটরসাইকেল চালিয়ে ভোলাচং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ও বৈদ্যুতিক খুঁটিতে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এসময় দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বোরহান বিকেলে মারা যায়।
শিহাব নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বোরহান পেশায় কৃষক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। এই বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি।
আরএ