দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সালমান মিয়া (২১) একজন গুরুতর আহত হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমোদাবাদ প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় এ ঘটনা ঘটে। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমোদাবাদ প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় একটি রড অসাবধাণতাবশত বিদ্যুৎ সঞ্চালন মেইন তারের সাথে লেগে বিদ্যুৎতায়িত হয় কামাল। এসময় কামালকে বাঁচাতে গিয়ে সালমানও আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন এবং সালমানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ