দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানের মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে ৩ জন মারা যান।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহতদের মধ্যে ৪ জন হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের গাড়িচালক সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। বিকেলের দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিাকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া আরেকজনের নাম পাওয়া যায়নি।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেটকার দিয়ে সিলেট আসছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকে সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান আরও ৩ জন।
আরএ