দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আর দীর্ঘ সময় এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে পার করা হচ্ছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই দুই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
এর আগে, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুই নৌপথে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। আর এতে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় আজ (রোববার) সকাল সাড়ে ৯টায় পুনরায় ফেরি সার্ভিস এই রুটে শুরু হয়েছে।
/অ