দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মেঘনায় জলদস্যুদের গুলিতে হাসান (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়াও গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও ৩ জেলে আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ৩টি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত ও আহত জেলেদের বাড়ি ভোলা সদরের বাংলাবাজার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের ওপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হন এবং আহত হন আরও ৩ জেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে। হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
/অ