দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ফ্রেবুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার জনৈক নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলে ছেলে সৌরভ মন্ডল।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রতক্ষ্যদশীরা জনান , শুক্রবার রাত পৌনে ১০ দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কা খেয়ে তারা খুলনা থেকে আফিলগেট গামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মন্ডলকে স্থানীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এফএইচ/