দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৪)। সে বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের বাবুল খার স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মুক্তাকে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় চিকিৎসক মুক্তার ইসিজি করে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। মৃত্যুর খবর পাওয়া মাত্রই মুক্তার শ্বশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ