দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সরকার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছে করে ধ্বংস করেছে। যাতে তারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে পারে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ, যশোর ও নড়াইলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী দিনে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সেই সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত সেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশ গঠনে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে অনেক কাজ করা সম্ভব বলে আশা ব্যাক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আরএ