দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গোপনে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কাওসার ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়াও ভাঙ্গা উপজেলাবাসীর কাছে তিনি নিক্সন চৌধুরীর আস্থাভাজন লোক হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, কাওসার ভূঁইয়া ভাঙ্গা থানায় দুটি মামলার আসামি। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে।
আরএ