দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে পেটানোর হুমকি দিয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন তিনি।
২ মিনিট ২৭ সেকেন্ডের লাইভে সাজ্জাদ হোসেন ওসি আরিফ হোসেনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্য গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দেন। বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবো। প্রয়োজনে আমি মরে যাবো। কিন্তু হার মানবো না।
সন্ত্রাসী সাজ্জাদ লাইভে আরও বলেন, ওসির বিরুদ্ধে তদন্ত করতে তিনি পুলিশ কমিশনারকে বলেছেন, বদলির কথাও বলেন। তার ছেলে মারা গেছে, সাজ্জাদের স্ত্রী ওসির বিরুদ্ধে হয়রানির মামলা করেছে। সেজন্য ওসি সব মামলায় সাজ্জাদের নাম ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের সহযোগিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।
উল্লেখ্য, চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার আসামি বিদেশে পলাতক ক্যাডার সাজ্জাদ আলীর অনুসারী ছোট সাজ্জাদ। অপরাধজগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।
আরএ