দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, বাস ভাঙচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ধর্মঘট শুরু করে।
শ্রমিকরা জানিয়েছে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাদের মারধর করা ও বাস ভাওচুর করা হয়। এমনভাবে সড়কে বাস চলানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
ধর্মঘটের কারণে বিপাকে পরেছে দুরদুরান্তের যাত্রীরা। সকাল থেকে স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটো চালকদের বিরুদ্ধে।
যাত্রীরা বলছে, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিন্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে।
আরএ