দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, মতিউর রহমানকে প্রথমে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুমের আদালতে হাজির করা হয়। সেখানে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দাখিল করা একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিয়া শরমিনের আদালতে হাজির করা হয়। সেখানে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা ও আরেকটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক হত্যা মামলায় ৩ দিন এবং হত্যা চেষ্টা মামলায় আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতিউর রহমান নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ যুবলীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গত ১৩ জানুয়ারি ভোরে ঢাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মতিউর রহমান কারাগারে যান। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের আরেকটি মামলায় অভিযুক্ত।
আরএ