দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে সালমা আকতার (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানী সূত্রে জানা যায়, সালমা আকতার এক কন্যা সন্তান নিয়ে তার বাবার বাড়িতে থাকতেন। তার স্বামী ও ছেলে ভারতে থাকে। সকালে তার বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে বাড়ির লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে সে মারা গেছে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি ।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এক নারীর মরদেহ পুকুরে ভাসছে এ খবর শুনে আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার মৃত্যু নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
কে