দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোঃ খোকন খান (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সুমন শেখ (২৭) নামে মোটরসাইকেল চালক। তারা সম্পর্কে জামাই-শশুর।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা দুইটার দিকে উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া মমো'র গেট এলাকায় এ ঘটনা ঘটে। খোকন খান সৌদি প্রবাসী ও উপজেলার গোপালপুরের মৃত. তবিবুর খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন খান ও তার জামাই সুমন শেখের মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খোকন খান ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক সুমন শেখ রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকসহ চালক ইমরান শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ঘাতক ট্রাকটি চালকসহ জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
এফএইচ/