দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার হবখালী হামিদুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নড়াইলে জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদীর জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন চায়। ২০১৪, ১৮ ও ২৪ শের মতো নির্বাচন চায় না। সংস্কারের জন্য যৌতিক সময় দিতে আমরা প্রস্তুত আছি।
এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি মরহুম মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদী (৭৮) বছর বয়সে বার্ধক্যজনিতত কারণে গত রোববার বিকেল ৪টা ১০ মিনিটে নিজ বাড়ি সদর উপজেলার কাগজিপাড়া গ্রামে মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ২২ বছর তিনি জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।
আরএ