দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
হরিপুর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গেরুয়াডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ডাবরী বিওপির সদস্যরা।
আটক আজিরুল (৪৯) ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের প্রয়াত জমসের আলীর ছেলে।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, রোববার বিকেলে হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী এলাকার সীমান্তের মেইন পিলার ৩৬৯ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান চালায় ঠাকুরগাঁও ৫০ বিজিবির আওতাধীন ডাবরী বিওপির সদস্যরা। অভিযান চলাকালে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলসহ আজিরুলকে আটক করে বিজিবি।
গেরুয়াডাঙ্গী এলাকার স্থানীয় বাসিন্দা আরমান আলী বলেন, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান সত্যিই প্রশংসিত। এই অভিযান অব্যাহত থাকুক।
ওসি জাকারিয়া মন্ডল আরও বলেন, আটককৃত ব্যক্তিকে হরিপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরএ