দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উত্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করেছে বিএনপি।
বেলা ১১ টায় নগরীর বিএম কলেজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এর নেতৃত্বে লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণ শেষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে একত্রিশ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এগুলো সাধারণ জনতা ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ চলছে।
এফএইচ/