দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ বলেছেন, নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না। নিজেদের মধ্যে বিভেদ থাকলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে। ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়াব ইউসুফ ছাড়াও বক্তব্য রাখেন- ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী রুবেল, মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের মাটি বিএনপির ঘাটি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। বক্তারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ভালো কাজ করা সম্ভব। তাছাড়া কোনো ষড়যন্ত্রে পা না দেবার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন আহমেদ মিলার, মিল্টন হুমায়ুন সাজ্জাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরএ