দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালীর সদস্যরা সোমবার বিকেলে শামীমকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। ধানখালী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
গত ১২ জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা।
মামলায় বলা হয়েছে, এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্নসামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়।
আরএ